জাতীয়

  • ৩০ বছরের পুরোনো কমিটি ভেঙে দিল জামায়াত

    কুমিল্লা মহানগর জামায়াতের দীর্ঘ ৩০ বছরের পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। অভ্যন্তরীণ কোন্দল ও দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংঘর্ষের ঘটনা তদন্তে কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহজাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া মহানগর জামায়াতের সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল…

    বিস্তারিত পড়ুন »
  • রিমান্ড শেষে সাবেক দুই সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে

    সরকারবিরোধী ষড়যন্ত্র, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানায় করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও বিজয় দেবাশীষ নারায়ন পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৬ অক্টোবর) চার দিনের রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কাজী গুলশান আরার বয়স ৪৩ বছর। মামলার তদন্তকারী কর্মকর্তা…

    বিস্তারিত পড়ুন »
  • প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের ৫ কর্মী, ১০ লাখ টাকা করে বিনিময়

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী। পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র ও উত্তর সরবরাহের বিনিময়ে তাঁদের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা করে নেওয়ার তথ্য পেয়েছে সংস্থাটি। তবে প্রশ্নপত্রের মূল উৎস এখনো শনাক্ত করা যায়নি।…

    বিস্তারিত পড়ুন »
  • ভারতের সঙ্গে সংলাপে শেখ হাসিনাসহ তিনজনকে ফেরত চাইবে বাংলাদেশ

    ভারতের সঙ্গে আসন্ন পঞ্চম কনস্যুলার সংলাপে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক সংলাপ। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, অক্টোবরের শেষ দিকে সংলাপ আয়োজনের…

    বিস্তারিত পড়ুন »
  • হামলায় আহত জামায়াত নেতাকে দেখতে পঙ্গু হাসপাতালে শফিকুর রহমান

    রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি শামীম আহসানের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি আহত নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন। শুক্রবার (১৬ অক্টোবর) হাসপাতালে গিয়ে শামীম আহসানের শারীরিক অবস্থার…

    বিস্তারিত পড়ুন »
  • শনিবার ব্যাংক খোলা, মঙ্গলবার থেকে টানা তিন দিন বন্ধ

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এর আগে ১৭ অক্টোবর, শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। গত রোববার (১১ অক্টোবর) এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে…

    বিস্তারিত পড়ুন »
  • ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সবাইকে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিশ্চিন্তে ও নিরাপদে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে এ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পোস্টে তারেক রহমান বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন…

    বিস্তারিত পড়ুন »
  • সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

    কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন…

    বিস্তারিত পড়ুন »
  • সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন জোরদার করা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নাজমুল হক জানান, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগানসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ…

    বিস্তারিত পড়ুন »
  • বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়

    বাংলাদেশ ও চীন নিজেদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায়। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশার পাশাপাশি বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে তাঁরা…

    বিস্তারিত পড়ুন »
Back to top button