প্রবাস

মিশরে প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প করছে বাংলাদেশ দূতাবাস

২৭ ও ২৮ নভেম্বর আল-আশার মিন রামাদানে ই-পাসপোর্ট, ট্রাভেল পারমিটসহ বিভিন্ন সেবা দেওয়া হবে

মিশরের শিল্পনগরী আল-আশার মিন রামাদান ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দুই দিনব্যাপী বিশেষ কনস্যুলার ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস।

আগামী শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর) আল-আশার মিন রামাদান এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে এ তথ্য জানিয়েছেন।

ক্যাম্পে প্রবাসীদের ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ, ট্রাভেল পারমিট ইস্যু, দূতাবাসের চিঠি প্রদান এবং বিভিন্ন নথি সত্যায়নসহ প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়া হবে।

আল-আশার মিন রামাদানের পুরাতন হাউজ প্লাজা-৬০-এ অবস্থিত তুর্কি কোম্পানিতে ক্যাম্পের স্থান নির্ধারণ করা হয়েছে।

দূতাবাসের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেবা দেওয়া হবে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে কার্যক্রম।

প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্যাম্পে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কনস্যুলার সেবা নেওয়ার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

ক্যাম্পসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৫৫ ৮৮৩ ০০৮৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button