আন্তর্জাতিক

ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

যুক্তরাষ্ট্রে ভিসা বা অবস্থানের অনুমোদিত সময়সীমা পেরিয়ে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (১৭ অক্টোবর) দূতাবাসের এক সতর্কবার্তায় এ বিষয়ে ভ্রমণপ্রত্যাশীদের সতর্ক করা হয়।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি দিন থাকলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। একই সঙ্গে ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার ঝুঁকিও রয়েছে।

দূতাবাস আরও জানায়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অভিবাসন-সংক্রান্ত সব তথ্য দেখতে পারেন। অতীতে অভিবাসন আইন বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে সেটিও তাঁদের নজরে আসবে। এ ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলের অজুহাতও গ্রহণযোগ্য হবে না বলে সতর্ক করা হয়েছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button