সংযুক্ত আরব আমিরাত

আবুধাবির বিগ টিকিটে ৩ প্রবাসীর ভাগ্যবদল, জিতলেন আড়াই লাখ দিরহাম

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিটের ‘সিরিজ ২৯২’ লাইভ ড্রতে বড় অঙ্কের নগদ অর্থ জিতেছেন  ৩ প্রবাসী। ‘বিগ স্পিন’ ড্রয়ের মাধ্যমে মিসর, ভারত ও পাকিস্তানের এই তিন প্রবাসী সব মিলিয়ে পেয়েছেন আড়াই লাখ দিরহাম।

বিজয়ীদের মধ্যে মিসর ও ভারতের দুই প্রবাসী এক লাখ দিরহাম করে জিতেছেন। অন্যদিকে, ড্র অনুষ্ঠানে উপস্থিত না থেকেও পাকিস্তানের এক প্রবাসীর ভাগ্যে জুটেছে ৫০ হাজার দিরহামের নগদ পুরস্কার।

এক লাখ দিরহাম বিজয়ী মিসরীয় প্রবাসী গাসের এলাগামি পেশায় একজন অ্যাকাউন্ট ম্যানেজার। দীর্ঘ ১৯ বছর ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন।

পুরস্কার জিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে আনন্দ প্রকাশ করেন তিনি। গাসের জানান, জেতা অর্থের একটি অংশ সন্তানদের পড়াশোনার পেছনে ব্যয় করবেন। পাশাপাশি বাকি অর্থ প্রপার্টিতে বিনিয়োগ করার পরিকল্পনাও রয়েছে তাঁর।

অন্যদিকে, এক লাখ দিরহাম জিতে নিয়েছেন ২৭ বছর বয়সী ভারতীয় প্রবাসী প্রীতম কুমার। তিনি দুবাইয়ে একজন মেকানিক হিসেবে কাজ করেন। গত এক বছর ধরে ১৯ জন বন্ধুর সঙ্গে মিলে নিয়মিত বিগ টিকিট কিনছিলেন প্রীতম।

বড় অঙ্কের পুরস্কার জয়ের পর প্রীতম জানান, এই অর্থ তিনি একা রাখবেন না। বরং যেসব বন্ধুর সঙ্গে মিলে টিকিট কিনেছিলেন, তাঁদের মধ্যে পুরস্কারের টাকা সমানভাবে ভাগ করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ ইউরোপের কোন দেশে বৈধভাবে কাজের ভিসা পাওয়া সহজ?

এই ড্রয়ের আরেক আলোচিত বিজয়ী পাকিস্তানি প্রবাসী এনাম উল হাসনাইন। তিনি সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

তবে বিগ টিকিট কর্তৃপক্ষ তাঁর অনুপস্থিতিতে নিয়ম অনুযায়ী প্রতিনিধি হিসেবে স্পিন চাকাটি ঘোরায়। আর তাতেই ভাগ্য খুলে যায় তাঁর। জিতে নেন ৫০ হাজার দিরহামের নগদ পুরস্কার।

সব মিলিয়ে বিগ টিকিটের ‘সিরিজ ২৯২’ ড্রতে তিন দেশের তিন প্রবাসীর হাতে উঠেছে আড়াই লাখ দিরহাম। তাঁদের মধ্যে কারও কাছে এই অর্থ সন্তানদের ভবিষ্যৎ গড়ার সুযোগ, আবার কারও কাছে বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার আনন্দের উপলক্ষ হয়ে এসেছে।

সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button