-
জাতীয়

স্পেনের রাজাকে শুভেচ্ছা জানালেন বিরোধীদলীয় নেতা
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির রাজা ষষ্ঠ ফিলিপকে শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে তিনি এ শুভেচ্ছাপত্র তুলে দেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে স্পেনের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ শুভেচ্ছাপত্র হস্তান্তর করা হয়। ঢাকায়…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের তিন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসটি দিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

পদত্যাগ করা বিএনপির সংরক্ষিত এমপি মিষ্টির আসনে ভোট ১২ নভেম্বর
বিএনপির পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (১২ অক্টোবর) এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব আখতার আহমদের সই করা তফসিল থেকে নির্বাচনের এ সময়সূচি জানা গেছে। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭…
বিস্তারিত পড়ুন » -
আন্তর্জাতিক

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও মেনে চলতে বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,…
বিস্তারিত পড়ুন » -
আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে সম্পর্ক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার নীতিমালা নিয়ে গবেষণার জন্য ২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড। রবার্ট হল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এবং মাইকেল উডফোর্ড কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাঁদের নাম ঘোষণা করেছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার ব্যষ্টিক অর্থনৈতিক ভিত্তি…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল, মৃত্যু ৩০৮
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২ হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। একই সময়ে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৮ জনে। সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো…
বিস্তারিত পড়ুন » -
আন্তর্জাতিক

হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ৬০ শতাংশ ফ্লাইট বাতিল
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ৬০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে শনি ও রোববার টানা দুই দিন বিমানবন্দরটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বাহিনী। আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কিরিয়ামের তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, রোববার হুথি হামলার পর ওই দিনের নির্ধারিত ফ্লাইটের ৯৯ দশমিক ৭ শতাংশ বাতিল করেছিল কিং…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

চকবাজারে মার্কেটে আগুন, দুই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি মার্কেটে লাগা আগুন দুই ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটটিতে এ আগুন লাগে। আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নেভাতে…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা
চলতি মাসের ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। আজ সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।…
বিস্তারিত পড়ুন » -
আন্তর্জাতিক

দেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি
দেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১২ অক্টোবর) রবিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ১৪৪৮ হিজরি সনের জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব)…
বিস্তারিত পড়ুন »









