জাতীয়
-

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই বড় : প্রধানমন্ত্রী
মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ একসঙ্গে সংগ্রাম করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোববার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালী ও গুলশান-বনানীর পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর…
বিস্তারিত পড়ুন » -

দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। আজ সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেবেন তিনি। সোমবার সকালে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইশরাক। পোস্টে তিনি লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের…
বিস্তারিত পড়ুন » -

আসহাবুল ইয়ামিন হত্যা মামলা: সাইফুলসহ ১৯ আসামির অভিযোগ গঠন শুনানি আজ
জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। রোববার (১৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানি গ্রহণ করবেন। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ…
বিস্তারিত পড়ুন » -

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর
বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরের তালিকায় ওপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার সকালে ঢাকার বাতাসের মান ছিল ‘অস্বাস্থ্যকর’। এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ। আইকিউএয়ারের হালনাগাদ তথ্যমতে, রোববার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ছিল ১৭৮। একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের…
বিস্তারিত পড়ুন » -

অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট, অনিরাপদ ঘোষণার পরও বন্ধ হয়নি
সমুদ্র দেখতে এসে আনন্দের স্মৃতি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু কক্সবাজারে বেড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১০ পর্যটক। নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। প্রিয়জনদের হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল ও ঘটনাস্থলের পরিবেশ। শনিবার (১৭ অক্টোবর) সকালে কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে রান্নাঘরের চুল্লি থেকে আগুনের…
বিস্তারিত পড়ুন » -

আশুলিয়ায় ৫ লাখ ৭৯ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে জাল নোট তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও একটি পুরোনো মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি জানান, একই দিন দুপুরে আশুলিয়ার ভাদাইল…
বিস্তারিত পড়ুন » -

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে গভীর রাতে প্রেসে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
নতুন শিক্ষাবর্ষের শুরুতেই দেশের সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে বই ছাপার কাজের অগ্রগতি সরেজমিনে দেখতে রাজধানীর তেজগাঁওয়ের একটি ছাপাখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে তিনি আকস্মিকভাবে ওই ছাপাখানায় যান। এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন। ছাপাখানা পরিদর্শনকালে প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ি…
বিস্তারিত পড়ুন » -

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ শনিবার তিনি দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেন। সফরকালে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়টির সঙ্গে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব…
বিস্তারিত পড়ুন » -

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে তাঁদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে ভাতার পরিমাণ বাড়ানো হবে, যাতে প্রতিবন্ধী ব্যক্তিরা আরও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো…
বিস্তারিত পড়ুন » -

চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর, ঠিকানা বদলের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ নভেম্বর। ভোটার এলাকা বা ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। শনিবার (১৭ অক্টোবর) পৃথক চিঠির মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ সিদ্ধান্ত জানিয়েছে ইসি।…
বিস্তারিত পড়ুন »









