
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে মো. আবুল বাশার তালুকদারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মোহাম্মদ ওসমান গনিকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদারকে বর্তমান দায়িত্বে বহাল রাখা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গনিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে পদায়ন করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।



