চাকরি

পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ অক্টোবর

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ৭৫৩ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানের আওতাধীন ১২টি প্রতিষ্ঠানে ১৯টি ক্যাটাগরিতে নবম ও দশম গ্রেডে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল ১৮ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন চলবে আগামী ১৭ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

এক নজরে পেট্রোবাংলার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

পদের ধরন ও সংখ্যা: ১৯টি ক্যাটাগরিতে মোট ৭৫৩টি পদ।

চাকরির ধরন: পূর্ণকালীন ও স্থায়ী।

বেতন স্কেল: নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা এবং দশম গ্রেডে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। ১৮ অক্টোবর থেকে আবেদন করার লিংক চালু হবে।

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে সার্ভিস চার্জসহ সাধারণ প্রার্থীদের ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে খুদে বার্তার মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল পাঁচটা।

যোগ্যতা ও বিস্তারিত তথ্য: পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত জানতে পেট্রোবাংলার নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button