-
আন্তর্জাতিক

ভারতে বিরোধী জোটের বিক্ষোভে যোগ দিচ্ছে বিজয়ের দল
ভারতের তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা ও মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) বিরোধী জোট ‘ইন্ডিয়া’র জাতীয় পর্যায়ের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বন্ধ করা এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে বিরোধী জোটের আন্দোলনে দলটির অংশগ্রহণ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ‘বিদুথালাই চিরুথাইগাল কাচি’ (ভিসিকে) নেতা থল থিরুমাভালাভান সংবাদমাধ্যমকে…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

ভারতের সঙ্গে সংলাপে শেখ হাসিনাসহ তিনজনকে ফেরত চাইবে বাংলাদেশ
ভারতের সঙ্গে আসন্ন পঞ্চম কনস্যুলার সংলাপে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক সংলাপ। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, অক্টোবরের শেষ দিকে সংলাপ আয়োজনের…
বিস্তারিত পড়ুন » -
প্রবাস

লন্ডনে বিএনপির সংবর্ধনা পেলেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর যুক্তরাজ্য সফর উপলক্ষে তাঁকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্য বিএনপি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে পূর্ব লন্ডনে সংগঠনটির কার্যালয়ে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব খসরুজ্জামান খসরু। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে স্বাগত…
বিস্তারিত পড়ুন » -
প্রবাস

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পবিত্র একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে তাঁদের এই সাজা দেওয়া হয়। বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আজেল নিউজ। বিবৃতিতে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিকের নাম নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আক্তার। মক্কার একটি পবিত্র মসজিদের ভেতরে…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

হামলায় আহত জামায়াত নেতাকে দেখতে পঙ্গু হাসপাতালে শফিকুর রহমান
রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি শামীম আহসানের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি আহত নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন। শুক্রবার (১৬ অক্টোবর) হাসপাতালে গিয়ে শামীম আহসানের শারীরিক অবস্থার…
বিস্তারিত পড়ুন » -
আন্তর্জাতিক

অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিত দীপকেকে তাঁর বাসা থেকে আটক করেছে পুলিশ। একই দিন দিল্লির যন্তর মন্তর এলাকা থেকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও পুলিশ তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শুক্রবার রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই দুই নেতার ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। দীপকেকে আটকের আগে তাঁর বাসায়…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

শনিবার ব্যাংক খোলা, মঙ্গলবার থেকে টানা তিন দিন বন্ধ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এর আগে ১৭ অক্টোবর, শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। গত রোববার (১১ অক্টোবর) এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে…
বিস্তারিত পড়ুন » -
আন্তর্জাতিক

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪
তুরস্কের অন্যতম বৃহৎ শহর ইস্তাম্বুলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা সিফসি এ বন্যাকে ১৯৪২ সালের পর, অর্থাৎ গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। বন্যায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ ছাড়া শহরটির সারিয়ার জেলায় নিখোঁজ রয়েছেন আরও তিনজন। ইস্তাম্বুল তুরস্কের জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় শহর। শহরটিতে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষের…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সবাইকে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিশ্চিন্তে ও নিরাপদে দুর্গাপূজা উদ্যাপনের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে এ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পোস্টে তারেক রহমান বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন…
বিস্তারিত পড়ুন » -
অন্য খবর

মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটায়। জানা গেছে, দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক লক্ষ্য করে তিনটি ককটেল ছোড়ে। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় সড়কে পড়ে থাকে। ঘটনার খবর পেয়ে দ্রুত…
বিস্তারিত পড়ুন »









