-
জাতীয়

ইতালিতে কর্মী নিতে নভেম্বরে ঢাকায় বিশেষ আয়োজন
ভাষা শিক্ষা ও নির্দিষ্ট কাজের দক্ষতা অর্জনের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ও বৈধ পথে কর্মী নিতে আগামী নভেম্বরে ঢাকায় বিশেষ আয়োজন করতে যাচ্ছে ইতালি দূতাবাস। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা
ইয়েমেনের রাজধানী সানার একটি তেল স্থাপনায় বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এ পরিস্থিতিতে সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে লোকজনকে তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সানায় হামলা চালানো হলে এসব স্থাপনায় পাল্টা হামলা চালানোর হুমকিও দিয়েছে তারা। মঙ্গলবার (১৩ অক্টোবর) হুথিদের পক্ষ থেকে বলা হয়, সৌদি জোট সানায় হামলা চালালে সৌদি আরবের দাম্মামে…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

তিন মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার
রাজধানীর রমনা কালীমন্দিরসহ তিনটি মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিপি কর্মকার (২৯) ও অর্ণব রায় দীপ্ত (৩০)। এ ঘটনায় চোরাই স্বর্ণ কেনার অভিযোগে দক্ষিণখানের সাদিয়া জুয়েলার্সের মালিক মুহিনকেও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। এতে দলের কয়েকটি গুরুত্বপূর্ণ পদ বিলুপ্ত করে নতুন পদ সৃষ্টি এবং নেতাদের দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির আহ্বায়ক ও সদস্যসচিব পদে পরিবর্তন না এলেও মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদগুলো বিলুপ্ত হতে যাচ্ছে। একাধিক সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী, পুনর্গঠিত…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

চুয়েটে আর না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে বের করে আনা হয়। পরে পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন তিনি। তবে উপাচার্যকে ক্যাম্পাস ছাড়তে একটি শর্ত দেন…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর ঘুস নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। রোববার রাতে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁর সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।…
বিস্তারিত পড়ুন » -
আন্তর্জাতিক

বাংকার-সুবিধাযুক্ত প্রাসাদে অবস্থান বদলাচ্ছেন সৌদি যুবরাজ
সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং হুথি যোদ্ধাদের হামলা জোরদার হওয়ার মধ্যে কঠোর নিরাপত্তাবেষ্টনীর ভেতরে অবস্থান করছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নিরাপত্তা হুমকি বেড়ে যাওয়ায় বাংকার-সুবিধাসহ সুরক্ষিত বিভিন্ন প্রাসাদে অবস্থান পরিবর্তন করছেন তিনি। এতে সৌদি আরবকে আন্তর্জাতিক পর্যটন ও বিনিয়োগের কেন্দ্রে পরিণত করার তাঁর পরিকল্পনা নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

চুয়েটের উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে উপাচার্য ভবন না ছাড়ায় সেটি তালাবদ্ধ করার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে ভবন ছাড়ার সময়সীমা…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না উলিপুরের যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মঙ্গলবার (১৩ অক্টোবর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) ও ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) চিরেন্দ্র…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

স্পেনের রাজাকে শুভেচ্ছা জানালেন বিরোধীদলীয় নেতা
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির রাজা ষষ্ঠ ফিলিপকে শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে তিনি এ শুভেচ্ছাপত্র তুলে দেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে স্পেনের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ শুভেচ্ছাপত্র হস্তান্তর করা হয়। ঢাকায়…
বিস্তারিত পড়ুন »









