-
জাতীয়

যেসব দিবস উদযাপনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া যাবে
জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালনের জন্য নতুন তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঐতিহ্যগতভাবে পালিত হয়ে আসা এবং পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে, এমন কিছু দিবস উল্লেখযোগ্য কলেবরে পালন করা যাবে। এসব দিবসের অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারি উৎস থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া যাবে। রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি…
বিস্তারিত পড়ুন » -
আন্তর্জাতিক

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি
খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। থমথমে পরিস্থিতির মধ্যে পুরো শহরে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ১৪৪ ধারা অমান্য করে কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করলে তাঁকে তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে প্রশাসন। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ মোড়,…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে জায়গা নেই: তারেক রহমান
দলের ভেতরে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে জায়গা হবে না। দলের শৃঙ্খলা ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিজ নিজ নির্বাচনী এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সংসদ সদস্যদের (এমপি) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

নাটোরে উদ্ধার সেই জার্মান পর্যটকের ল্যাপটপ, এখনো মেলেনি ক্যামেরা
নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ব্যাগ চুরির পাঁচ দিন পর তাঁর ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অন্তর কুমার শাহা নামের এক শিক্ষার্থী ও তাঁর বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো উদ্ধার করা যায়নি পর্যটকের চুরি হওয়া ক্যামেরা। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লথ স্টোর থেকে ল্যাপটপটি…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে পাঁচটি ট্রেনের নির্ধারিত সাপ্তাহিক বিরতি বাতিল করা হয়েছে। এ ছাড়া বাড়তি কোচ সংযোজন, ট্রেন চলাচলের সময়সূচি ঠিক রাখা এবং রেলপথের নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

বিমসটেকের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্কে টানাপোড়েনের মধ্যে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী ১২ অক্টোবর ভারতের রাজধানী…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

সপ্তাহব্যাপী গণসংযোগসহ নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে দলটি। এ ছাড়া ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা। রোববার (১১ অক্টোবর) এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত…
বিস্তারিত পড়ুন » -
জাতীয়

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি। রোববার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদের পরিচয় জানানো হয়। মন্ত্রণালয় জানায়, গতকাল শনিবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ একটি ক্ষেপণাস্ত্র…
বিস্তারিত পড়ুন » -
আন্তর্জাতিক

রিয়াদের মধ্যাঞ্চলে আবারও বিকট বিস্ফোরণের শব্দ
সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে আবারও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ শব্দ শোনা যায়। তবে এটি ক্ষেপণাস্ত্র হামলার কারণে, নাকি হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হওয়ার ফলে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। এর আগে গতকাল রিয়াদের বাদশা খালিদ বিমানবন্দরে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। ওই হামলায় ১২ জন নিহত হন। আহত…
বিস্তারিত পড়ুন »









