আন্তর্জাতিক
-

ইয়েমেনে ২৭৫০ হামলার দাবি, হুথিদের ১৪০০ যোদ্ধা হতাহত
ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৫০টির বেশি সুনির্দিষ্ট হামলা চালানোর দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এসব হামলায় ইরান-সমর্থিত হুথি বাহিনীর ১ হাজার ৪০০ জনের বেশি যোদ্ধা হতাহত হয়েছেন বলে জানিয়েছে সরকার। হুথিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবায় প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল…
বিস্তারিত পড়ুন » -

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগের ঘোষণা প্রেসিডেন্টের
মধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী পানামা সিটিসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক কম্পন অনুভূত হয়। কয়েকটি সড়ক ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগব্যবস্থা। তবে এখন পর্যন্ত দেশটির কোনো অঞ্চল থেকে হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতিকে বড় ধরনের দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। স্থানীয় সময় গতকাল শুক্রবার দুপুর ১২টা ৫৬…
বিস্তারিত পড়ুন » -

সিজেপির সমাবেশ ঘিরে দিল্লিতে ২৫ হাজার পুলিশ, বন্ধ ৪৫ মেট্রোস্টেশন
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে রাজধানী নয়াদিল্লিতে। আজ শনিবার (১০ অক্টোবর) যন্তরমন্তরে দলটির ঘোষিত মহাসমাবেশ ও বিক্ষোভ সামনে রেখে ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বসানো হয়েছে তিন শতাধিক ক্যামেরা এবং প্রস্তুত রাখা হয়েছে ১২টি অস্থায়ী বন্দিশালা। রোববার সাপ্তাহিক ছুটি…
বিস্তারিত পড়ুন » -

হিথ্রোকে পেছনে ফেলে শীর্ষে ইস্তাম্বুল বিমানবন্দর
একসময় সিল্ক রোডের বাণিজ্যপথের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ইস্তাম্বুল। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এই শহরের মধ্য দিয়ে একসময় বিখ্যাত ওরিয়েন্ট এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও বিস্তৃত ছিল। এবার আকাশপথে আন্তর্জাতিক সংযোগের ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর। বিশ্বের সবচেয়ে সংযুক্ত বিমানবন্দরের তালিকায় প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছে এটি। দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো বিমানবন্দর নেমে এসেছে দ্বিতীয় স্থানে। আন্তর্জাতিক…
বিস্তারিত পড়ুন » -

দক্ষিণ লেবাননে সাঁজোয়া যান উল্টে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত
দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় সাঁজোয়া যান উল্টে ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন সেনাসদস্য। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইসরাইলি সেনাবাহিনী জানায়, নিহত কর্মকর্তার নাম ক্যাপ্টেন এলিয়াভ হাইম তজাপালামুস। তাঁর বয়স ২১ বছর। তিনি হাইফার বাসিন্দা ছিলেন। ইসরাইলি সেনাবাহিনীর সপ্তম ব্রিগেডের ৬০৩তম ব্যাটালিয়নের যুদ্ধ প্রকৌশল শাখায় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। সামরিক বাহিনীর তথ্য…
বিস্তারিত পড়ুন » -

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়াল ইইউ
রাশিয়ার কথিত ‘হাইব্রিড কর্মকাণ্ডের’ সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইউরোপীয় কাউন্সিল এ সিদ্ধান্তের কথা জানায়। ইইউর দাবি, রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন, এর সদস্যদেশ এবং অংশীদারদের লক্ষ্য করে বিদেশে তথ্যের অপব্যবহার ও হস্তক্ষেপসহ বিভিন্ন ধরনের ‘হাইব্রিড…
বিস্তারিত পড়ুন » -

হরমুজ প্রণালিতে শক্তিশালী বিস্ফোরণ, মাইনে আঘাতের সন্দেহ
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণ অংশে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাত করায় এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। বৃহস্পতিবার সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আইআরআইবি। খবর আনাদোলুর। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণ অংশে বিস্ফোরণগুলো ঘটেছে কয়েক মিনিট আগে। সূত্রগুলোর ধারণা, ইরানের অনুমোদন ছাড়া নির্ধারিত নৌপথের বাইরে…
বিস্তারিত পড়ুন » -

যুক্তরাষ্ট্রে স্থায়ী শ্রম সনদ কর্মসূচি থেকে স্থগিত ভারতের যেসব আইটি প্রতিষ্ঠান
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে বিদেশি কর্মীদের স্পনসর করার প্রক্রিয়া আরও কঠিন করে তুলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্মীদের চাকরি সুরক্ষার যুক্তিতে দেশটির সরকার বিশ্বের কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের স্থায়ী শ্রম সনদ কর্মসূচিতে অংশগ্রহণ সাময়িকভাবে স্থগিত করেছে। এ সিদ্ধান্তে ভারতের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কয়েকটি পশ্চিমা প্রযুক্তি কোম্পানিও প্রভাবিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের শ্রমসচিব কিথ সান্ডারলিং এ সিদ্ধান্তের ঘোষণা…
বিস্তারিত পড়ুন » -

দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভ, ২৪টি গাড়িতে আগুন
অ্যাসাইলাম বা আশ্রয়প্রার্থনার আবেদন গ্রহণ নিয়ে দক্ষিণ আফ্রিকার ডারবান, সোয়েটু ও পোর্ট এলিজাবেথে বৃহস্পতিবার (৮ অক্টোবর) উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডারবান ও সোয়েটুতে অভিবাসনবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নেয়। পুলিশের হিসাবে, দুই শহরে অন্তত ২৪টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশি নাগরিকদের মালিকানাধীন কয়েকটি দোকানে লুটপাটের খবর পাওয়া গেছে। পোর্ট এলিজাবেথে আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ স্টান গ্রেনেড…
বিস্তারিত পড়ুন » -

. যুক্তরাষ্ট্রের চাপেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান
যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না ইরান। একই সঙ্গে দেশটির কাছে থাকা ইউরেনিয়ামের মজুদও হস্তান্তর করা হবে না বলে জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এ কথা বলেন। তাঁর মতে, ইউরেনিয়াম সমৃদ্ধ করা ও মজুদ রাখা ইরানের বৈধ অধিকার। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, দেশটির শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির…
বিস্তারিত পড়ুন »









