জাতীয়

  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

    রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনায় সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ঘটনার দুই দিন পর সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, আজ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায়…

    বিস্তারিত পড়ুন »
  • শাহজালালে ১৫ থেকে ২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা: বিমানমন্ত্রী

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হওয়া লাইভ ব্যাগেজ মনিটরিং সেবায় সন্তুষ্টি জানিয়েছেন যাত্রীরা। এ ব্যবস্থার মাধ্যমে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পাচ্ছেন বলে জানিয়েছেন তাঁরা। যাত্রীদের ভোগান্তি কমাতে এ সেবা অব্যাহত রাখার প্রত্যাশাও জানিয়েছেন তাঁরা। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে বিমানবন্দর পরিদর্শন শেষে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি…

    বিস্তারিত পড়ুন »
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

    ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্র ধরে সিআইডির অনুরোধে তাঁকে…

    বিস্তারিত পড়ুন »
  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

    রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ সিদ্ধান্তের ফলে ব্যাংক তিনটির বর্তমান এমডি ও সিইওরা হলেন মো. শওকত আলী খান, মো. মজিবর রহমান ও কাজী মো. ওয়াহিদুল ইসলাম। সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।…

    বিস্তারিত পড়ুন »
  • ‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে’, ইশরাক ইস্যুতে হাসনাতের খোঁচা

    মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর এবং পরে সেই সিদ্ধান্ত ভুয়া বলে জানার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির কর্মী-সমর্থকদের কটাক্ষ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। রোববার (১৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির কর্মী-সমর্থকদের অবস্থান নিয়ে ব্যঙ্গ করেন। তাঁর ভাষ্য, একদিকে প্রতিমন্ত্রী ইশরাকের কাজের প্রশংসা, অন্যদিকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের…

    বিস্তারিত পড়ুন »
  • অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

    ২০২৭ সালের অমর একুশে বইমেলা আগামী ৭ জানুয়ারি শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায়…

    বিস্তারিত পড়ুন »
  • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৩

    রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন মিরপুর বিভাগ থেকে। সোমবার (১৯ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান। ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রমনা বিভাগ থেকে ৩৭ জন, লালবাগ…

    বিস্তারিত পড়ুন »
  • চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরের রহমতগঞ্জে জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। নগরের হোটেল র‍্যাডিসন ব্লুতে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিএনপির সাংগঠনিক কার্যক্রমসহ দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে গত ৯ আগস্ট…

    বিস্তারিত পড়ুন »
  • আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

    রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তর করা হচ্ছে বাংলাদেশ সচিবালয়। সেখানে ৩১ একর জমির ওপর নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রকল্পটি সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হবে। নতুন সচিবালয়ে ২০২৯ সালের মধ্যে দাপ্তরিক কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের এ…

    বিস্তারিত পড়ুন »
  • নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড

    চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় আটক ২৪ জেলের মধ্যে ২২ জনকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় জেলেদের কাছ থেকে ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ছয়টি মাছ ধরার নৌকা ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়। সোমবার (১৯ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা…

    বিস্তারিত পড়ুন »
Back to top button