আন্তর্জাতিক

রোববার আবারও বিক্ষোভের ঘোষণা ককরোচ পার্টির

সরকারি বাধা ও পুলিশের পদক্ষেপের মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নেতা অজিঙ্ক শিন্ডে জানিয়েছেন, আগামীকাল রোববার আবারও দিল্লির যন্তরমন্তরের উদ্দেশে মিছিল নিয়ে এগিয়ে যাবেন তাঁরা।

সিজেপির যাচাইকৃত এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে অজিঙ্ক শিন্ডে এ ঘোষণা দেন। পোস্টে তিনি দাবি করেন, বর্তমান মোদি সরকার ভীত হয়ে পড়েছে। বিরোধীরা আবারও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে সরকারের ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়ে অজিঙ্ক শিন্ডে বলেন, তাঁরা কোনোভাবেই পিছিয়ে যাবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত দিল্লির যন্তরমন্তরে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সিজেপির ওই পোস্টের সঙ্গে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তাও প্রকাশ করা হয়েছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button