আন্তর্জাতিক

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি এএইচ-৬আই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন একটি এলাকায় বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয়েছে।

তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি নেতৃত্বাধীন জোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button