Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

নভেম্বর মাসের জন্য দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে পুরো মাস প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিদ্যমান মূল্যহার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে অক্টোবর মাসে নির্ধারিত দামেই আগামী মাসে এসব জ্বালানি তেল কিনতে পারবেন ভোক্তারা।

এর আগে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বা ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছিল।

সেদিন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. এনামুল হকের সই করা প্রজ্ঞাপনে নতুন দাম ঘোষণা করা হয়। ওই মূল্যবৃদ্ধির পর প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয় ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা।

সেপ্টেম্বরে বাড়ানো সেই দামই নভেম্বর মাসেও বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button