• জাতীয়

    সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

    কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন…

    বিস্তারিত পড়ুন »
  • আন্তর্জাতিক

    সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ১৯, আহত ৩৬৪

    সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৬৪ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন। তুর্কি আল-মালিকি জানান, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১৭ জন নিহত হয়েছেন। আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির অঞ্চলে অবস্থিত আবহা বিমানবন্দরে প্রাণ গেছে দুজনের। গত শনিবার রিয়াদের কিং খালিদ…

    বিস্তারিত পড়ুন »
  • জাতীয়

    সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন জোরদার করা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নাজমুল হক জানান, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগানসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ…

    বিস্তারিত পড়ুন »
  • জাতীয়

    বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়

    বাংলাদেশ ও চীন নিজেদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায়। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশার পাশাপাশি বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে তাঁরা…

    বিস্তারিত পড়ুন »
  • জাতীয়

    বেতন না পেয়ে মহাসড়কে শ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

    গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ বিডি লিমিটেড’ কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ অবরোধের একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। আন্দোলনরত…

    বিস্তারিত পড়ুন »
  • আন্তর্জাতিক

    হুথিদের হামলার আশঙ্কা, সৌদি আরব ভ্রমণে সতর্কতা

    সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে নাগরিকদের পরামর্শ দিয়েছে জাপান সরকার। দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকার জন্য ভ্রমণ সতর্কতার মাত্রাও বাড়ানো হয়েছে। ইয়েমেনে চলমান সংঘাতের কারণে সৌদি আরবে আরও হামলার আশঙ্কা থেকে এ সতর্কতা জারি করা হয়েছে। গত বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত হালনাগাদ সতর্কবার্তায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকার জন্য চার ধাপের সতর্কতামাত্রা সূচকে অবস্থান…

    বিস্তারিত পড়ুন »
  • জাতীয়

    দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

    জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া তাঁর অবৈধভাবে অর্জিত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে…

    বিস্তারিত পড়ুন »
  • জাতীয়

    উত্তরায় টানা তৃতীয় দিন পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

    বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালেও তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উত্তরা থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের টানা…

    বিস্তারিত পড়ুন »
  • জাতীয়

    তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

    আগামী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী পাঁচ দিনে দেশের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম…

    বিস্তারিত পড়ুন »
  • জাতীয়

    সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক

    স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা দিয়েছে সরকার। বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়া দুই কর্মকর্তাই চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ৩ মার্চ মো. শহীদুল হাসানকে এক বছরের জন্য চুক্তিতে স্থানীয় সরকার বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়। এর…

    বিস্তারিত পড়ুন »
Back to top button