আন্তর্জাতিক

  • মোদি সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন এল মুরুগান

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ফিরে কাজ করতে চান তিনি। মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে,…

    বিস্তারিত পড়ুন »
  • ঘোষণা দিয়ে ইয়েমেনের রাজধানীতে সৌদির বিমান হামলা

    হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার (১৩ অক্টোবর) সানার একটি তেল স্থাপনা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি। এর প্রায় এক ঘণ্টা পর সেখানে হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একজন সাংবাদিক সানায় বিস্ফোরণের শব্দ শোনার তথ্য নিশ্চিত করেছেন। ইয়েমেনের একটি সূত্র জানিয়েছে, রাজধানী সানার…

    বিস্তারিত পড়ুন »
  • বাংকার-সুবিধাযুক্ত প্রাসাদে অবস্থান বদলাচ্ছেন সৌদি যুবরাজ

    সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং হুথি যোদ্ধাদের হামলা জোরদার হওয়ার মধ্যে কঠোর নিরাপত্তাবেষ্টনীর ভেতরে অবস্থান করছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নিরাপত্তা হুমকি বেড়ে যাওয়ায় বাংকার-সুবিধাসহ সুরক্ষিত বিভিন্ন প্রাসাদে অবস্থান পরিবর্তন করছেন তিনি। এতে সৌদি আরবকে আন্তর্জাতিক পর্যটন ও বিনিয়োগের কেন্দ্রে পরিণত করার তাঁর পরিকল্পনা নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব…

    বিস্তারিত পড়ুন »
  • সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের

    মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও মেনে চলতে বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,…

    বিস্তারিত পড়ুন »
  • অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

    ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে সম্পর্ক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার নীতিমালা নিয়ে গবেষণার জন্য ২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড। রবার্ট হল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এবং মাইকেল উডফোর্ড কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাঁদের নাম ঘোষণা করেছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার ব্যষ্টিক অর্থনৈতিক ভিত্তি…

    বিস্তারিত পড়ুন »
  • হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ৬০ শতাংশ ফ্লাইট বাতিল

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ৬০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে শনি ও রোববার টানা দুই দিন বিমানবন্দরটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বাহিনী। আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কিরিয়ামের তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, রোববার হুথি হামলার পর ওই দিনের নির্ধারিত ফ্লাইটের ৯৯ দশমিক ৭ শতাংশ বাতিল করেছিল কিং…

    বিস্তারিত পড়ুন »
  • দেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

    দেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১২ অক্টোবর) রবিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ১৪৪৮ হিজরি সনের জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব)…

    বিস্তারিত পড়ুন »
  • ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

    খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। থমথমে পরিস্থিতির মধ্যে পুরো শহরে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ১৪৪ ধারা অমান্য করে কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করলে তাঁকে তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে প্রশাসন। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ মোড়,…

    বিস্তারিত পড়ুন »
  • রিয়াদের মধ্যাঞ্চলে আবারও বিকট বিস্ফোরণের শব্দ

    সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে আবারও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ শব্দ শোনা যায়। তবে এটি ক্ষেপণাস্ত্র হামলার কারণে, নাকি হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হওয়ার ফলে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। এর আগে গতকাল রিয়াদের বাদশা খালিদ বিমানবন্দরে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। ওই হামলায় ১২ জন নিহত হন। আহত…

    বিস্তারিত পড়ুন »
  • দিল্লিতে আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, হেফাজতে অভিজিৎ ও ধ্রুবসহ ৪

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের জেরে রাজধানী দিল্লিতে আটক তিন হাজার বিক্ষোভকারীকে মুক্তি দেওয়া হয়েছে। তবে এখনো পুলিশ হেফাজতে রয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, ইউটিউবার ধ্রুব রাঠী এবং দলের আরও দুই নেতা। ভোটার তালিকা সংশোধন নিয়ে কারচুপির অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে সমাবেশের ডাক দিয়েছিল সিজেপি।…

    বিস্তারিত পড়ুন »
Back to top button