আন্তর্জাতিক

ভারতে আইফোন কারখানায় তিন শ্রমিকের মৃত্যু

পানির ট্যাংক রক্ষণাবেক্ষণে গিয়ে প্রাণ গেল ৩ চুক্তিভিত্তিক শ্রমিকের

ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যে অ্যাপলের আইফোনের যন্ত্রাংশ উৎপাদনকারী টাটা ইলেকট্রনিকসের একটি কারখানায় শ্বাসরোধে তিন চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাসংশ্লিষ্ট এক সূত্র। তিনি জানান, রাজ্যের হোসুর এলাকায় অবস্থিত কারখানাটিতে পানির ট্যাংক রক্ষণাবেক্ষণের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) শ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটে।

এ ঘটনায় এখনো টাটা ইলেকট্রনিকসের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

তামিলনাড়ুর শিল্পমন্ত্রী বিরুধাই মাগাল কীর্থনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, প্রত্যেক শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। এ মর্মান্তিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, টাটা ইলেকট্রনিকসের হোসুর কারখানায় অ্যাপলের আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন করা হয়।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button